ঈদরাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা রাজশাহী বিভাগে গ্যাস থাকবে না

আপডেট : ০১ মে ২০২২, ১১:৩৮ এএম

ঈদের দিন রাত থেকে রাজশাহী বিভাগে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) কর্তৃপক্ষ শনিবার রাতে এ তথ্য জানিয়েছে।

ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে পিজিসিএল কর্তৃপক্ষ বলেছে, ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সব ধরনের গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এলেঙ্গা-যমুনায় (বঙ্গবন্ধু সেতুর পূর্ব পয়েন্ট) ৩০ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের কাজ করবে। তাই এ সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পিজিসিএল সচিব মো. মোজাহার আলী বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত