রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা কমান্ডার খন্দকার আল মঈন বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় জড়িত একজন এবং সংঘর্ষের সূত্রপাতকারী দুজনসহ তিনজনকে শরীয়তপুর ও কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
গত ২৮ এপ্রিল সংঘর্ষের সময় ডেলিভারিম্যান নাহিদ মিয়াকে হত্যায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার সবাই ঢাকা কলেজের ছাত্র।
গত ১৯ এপ্রিল ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে দুইজন নিহত ও বহু আহত হন।
