ময়মনসিংহে পিকআপের ধাক্কায় ২ কলেজছাত্র নিহত

আপডেট : ০৫ মে ২০২২, ০৫:৪১ পিএম

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া-শিবগঞ্জ সড়কের ছলির বাজার নামক স্থানে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- চকরাধাকানাই গড়পাড়া গ্রামের প্রবাসী মজিবর রহমানের ছেলে আ. হান্নান (১৬), আলা উদ্দিনের ছেলে নয়ন (১৬)।

আহত বিদ্যানন্দ গ্রামের হেলালের ছেলে শাহিনকে (১৬) ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতরা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বন্ধু মিলে ঈদ আনন্দে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ছিলেন। এ সময় ছলির বাজারে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন। অপরজন আহত হয়েছেন।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন জানান, নিহতের লাশ উদ্ধারের করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত চালক পিকআপ নিয়ে পালিয়ে গেছে। তাকে শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত