টসে হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে নেই মোস্তাফিজ

আপডেট : ০৫ মে ২০২২, ০৭:৫৭ পিএম

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার রাত ৮টায়, মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে।

দিল্লির একাদশে নেই বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে হায়দরাবাদের হয়ে অভিষেক হচ্ছে কার্তিক তিয়াগি, শ্রেয়াস গোপাল ও শন অ্যাবটের।

দিল্লি ক্যাপিটালস একাদশ: ডেভিড ওয়ার্নার, মন্দীপ সিং, মিচেল মার্শ, ঋষভ পন্ত (উইকেটরক্ষক-অধিনায়ক), ললিত যাদব, রভমেন পাওয়েল, রিপাল প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, খলিল আহমেদ, এনরিখ নর্তশে।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শশাঙ্ক সিং, শ্রেয়াস গোপাল, ভুবনেশ্বর কুমার, শন অ্যাবট, কার্তিক তিয়াগি, উমরান মালিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত