নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অস্ত্রোপচারে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগে পশুচিকিৎসক আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে বুধবার দুপুর ২টার দিকে বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামে মা শরীফা আক্তার (২০) ও সন্তানের মৃত্যু হয়। পরে বৃহস্পতিবার রাতে শরীফার স্বামী মহসিন মিয়া পশুচিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এতে ভুল চিকিৎসায় শিশু ও প্রসূতি হত্যার অভিযোগ করা হয়।
বারহাট্টা থানার ওসি লুৎফুল হক বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
