চাঁদপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

আপডেট : ০৮ মে ২০২২, ১০:০০ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

রবিবার সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাতেও ফরিদগঞ্জ পৌর এলাকায় উত্তেজনা দেখা গেছে।

স্থানীয় নেতা-কর্মীরা জানায়, সম্প্রতি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের দুটি কমিটি দেয়া হয়েছে। একটি কমিটি  অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ অপরটির মৌখিক অনুমোদন দেয় স্থানীয় এমপি মুহাম্মদ সফিকুর রহমান।

আজ বিকেল উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেল ঈদ পুনর্মিলনীর আয়োজন করে পৌর ছাত্রলীগ। বর্তমান এমপির গ্রুপও একই স্থানে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে।

এ সময় পুলিশ উপস্থিত হয়ে উভয় পক্ষের সমাবেশ বন্ধ করে দেয়। পরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা শুরু হয়। এতে চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন ও মশিউর রহমান মিঠু, ছাত্রলীগ কর্মী রুবেল ও মুছাসহ অন্তত ১০জন আহত হয়। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর শুনে ফরিদগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিত স্বাভাবিক আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত