জমি জবরদখল

ইউপি সদস্যের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

আপডেট : ০৮ মে ২০২২, ১০:২২ পিএম

স্থানীয়দের জমি জবরদখলসহ নানা অপকর্মের অভিযোগে মোংলার চাঁদপাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর মল্লিকের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রবিবার সকালে ইউনিয়নের চৌকিদার মোড়ে এ মানববন্ধন করে মালগাজী গ্রামবাসী।

ভুক্তভোগী কোহিনুর বেগম অভিযোগ করেন, ‘জাহাঙ্গীর মেম্বার আমার জমিজমা দখল ও জমি থেকে বেআইনিভাবে বালু উত্তোলন করে ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এসবের প্রতিবাদ করলে সে তার বাহিনী নিয়ে আমাদের মারধরসহ হত্যার হুমকি দেয়।’

ভুক্তভোগী নরোত্তম বিশ্বাস বলেন, ‘ক্ষমতার দাপটে আমার বাবা কৃষ্ণপদ বিশ^াসকে কবজায় নিয়ে আমার ও আমার ছোট ভাইয়ের জমি জবরদখল করেছেন জাহাঙ্গীর মেম্বার। আমি জমি ফেরতসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর মেম্বার বলেন, ‘ইউপি নির্বাচনের পর থেকে একটি পক্ষ আমার পেছনে লেগে রয়েছে, তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত