দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অ্যাডভার্টাইজিং ফেস্টিভ্যাল ‘গোয়াফেস্ট’-এর ১৫তম আসরে দেওয়া অ্যাবি অ্যাওয়ার্ডসের ‘ইনোভেটিভ ইউজ অব ইন্টিগ্রেটেড মিডিয়া’ ক্যাটাগরিতে মোট ৬টি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে মাইন্ডশেয়ার বাংলাদেশ। যার মধ্যে আছে ২টি ব্রোঞ্জ, ৩টি সিলভার এবং ১টি গোল্ড। ব্রোঞ্জ দুটির একটি এসেছে ‘রিন’ ব্র্যান্ডটির প্যাক রিলঞ্চ ক্যাম্পেইনের জন্য, আর অন্যটি ‘ট্রেসেমি’র জন্য করা ‘ট্রেসেমি ফ্যাশন উইক ২০২০’ ক্যাম্পেইনটির সুবাদে। গ্রামীণফোনের জন্য করা ‘এক যোগে এক সাথে’ এবং ‘সাইন ল্যাঙ্গুয়েজ’ ক্যাম্পেইন দুটি ঘরে এনেছে দুটি সিলভার। অন্যদিকে বাটা’র ‘সারপ্রাইজিংলি বাটা’ ক্যাম্পেইনটিও জিতেছে ১টি সিলভার অ্যাওয়ার্ড। গোল্ড অ্যাওয়ার্ডটি এসেছে ক্লোজআপের ‘কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের জন্য।
ভারতীয় অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির অস্কার হিসেবে খ্যাত এই ‘মিডিয়া অ্যাবি’র এবারকার আসরে ৮টি ‘গোল্ড অ্যাবি’ জিতে নিয়ে পূর্ববর্তী আসরে পাওয়া ‘এজেন্সি অব দ্য ইয়ার’ খেতাবটি আবারও ধরে রেখেছে মাইন্ডশেয়ার।
কভিড-১৯ মহামারীর কারণে দুই বছরের বিরতির পর, এ বছর আরও বড় ও বর্ণাঢ্য পরিসরে গোয়া’র বাম্বোলিমে অবস্থিত গ্র্যান্ড ‘হায়াট’-এ ৫ থেকে ৭ মে অনুষ্ঠিত হয় অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (অঅঅও) এবং দি অ্যাডভার্টাইজিং ক্লাব (ঞঅঈ)-এর যৌথ উৎসব এই গোয়াফেস্ট। বিজ্ঞপ্তি
