বজ্রপাত থেকে বাঁচাতে দেশজুড়ে এক কোটি তালগাছ লাগানোর যে পরিকল্পনা বাতিলের কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।
বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে তিনি ওই কর্মসূচি বাতিল করার কথা জানান।
‘দুর্যোগ মোকাবিলায় কতটা প্রস্তুত আমরা’ শীর্ষক সংলাপে এনামুর বলেন, ৩৮ লাখের মতো তালগাছ লাগানোর পর দেখা গেল, যত্নের অভাবে মারা যাচ্ছে। তাই এটা বাতিল করে দিয়েছি। আর একটি তালগাছ বড় হতে ৩০ থেকে ৪০ বছর সময় লাগে।
বজ্রপাতে প্রাণহানি বেড়ে যাওয়ায় ২০১৭ সালে সরকার ১০ লাখ তালগাছ রোপণের পরিকল্পনা নেয় সরকার। পরে সরকারের তরফে সারাদেশে কোটি তালের চারা রোপণের পরিকল্পনা জানানো হয়। মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচিতেও তালগাছ লাগানো হয়েছিল।
