বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

আপডেট : ১২ মে ২০২২, ১১:১৪ এএম

রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে চালু হচ্ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। আজ বৃহস্পতিবার (১২ মে) থেকে দর্শকরা এখানে সিনেমা দেখতে পারবেন বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ। 

তিনি বলেন, এটি আমাদের পঞ্চম শাখা। একটি হল থাকছে এখানে। আসন সংখ্যা ১৮৩। বরাবরের মত মনোরম পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা থাকছে এই সিনেপ্লেক্সে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, নতুন একটি হল মানে নতুন সুযোগ, নতুন সম্ভাবনা। সামরিক জাদুঘর পরিদর্শনের পাশাপাশি সিনেমা দেখার সুযোগ রাজধানীর মানুষের বিনোদনে এটি নতুন মাত্রা যোগ করবে। পর্যায়ক্রমে দেশব্যাপী অনেকগুলো সিনেমা হল নির্মাণের পরিকল্পনার রয়েছে আমাদের। ধারাবাহিকভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। সিনেমা দেখার জন্য দর্শকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসারে এই উদ্যোগ অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত