চায়ের কাপের দাগ তোলার উপায়

আপডেট : ১৫ মে ২০২২, ০১:১২ এএম

প্রতিদিন ব্যবহারের ফলে এবং সঠিক পরিচর্যার অভাবে চায়ের কাপে দাগ পড়ে যায়। চা খেয়ে সঙ্গে সঙ্গে কাপ না ধুয়ে রাখলেও এই সমস্যা হতে পারে। ঘষামাজা করেও অনেক সময়ে সেই দাগ উঠতে চায় না। দাগ পড়ে যাওয়া কাপে অতিথিকে চা, কফিও পরিবেশন করা যায় না। অথচ পছন্দের কাপ ফেলে দিতেও ইচ্ছে করে না। তা হলে উপায়? আসুন, জেনে নেওয়া যাক শখ করে কেনা কাপ-প্লেট চকচকে রাখবেন কীভাবেÑ

 বাসন মাজার তরল সাবান কাপের দাগ হয়ে যাওয়া অংশে লাগিয়ে রাখুন অন্তত ২ ঘণ্টা। এবার স্ক্রাবার দিয়ে গায়ের জোরে ঘষে নিলেই উঠে যাবে কাপের দাগ।

 কাপে দাগ-ছোপ তুলতে সাহায্য করতে পারে বেকিং সোডা। একটি স্পঞ্জে বেকিং সোডা নিয়ে কাপের গায়ে ভালো করে বুলিয়ে নিন। ঘণ্টাখানেক রেখে ঘষে ধুয়ে ফেলুন। কাপের দাগ উঠে যাবে।

 কাপের দাগ তুলতে ব্যবহার করতে পারেন অ্যাপেল সাইডার ভিনিগার। আধ কাপ গরম পানিতে ২ চামচ ভিনিগার মিশিয়ে ওই মিশ্রণটিতে অন্তত ৩০ মিনিট কাপ ডুবিয়ে রাখুন। একবার ঘষে নিয়ে কাপ ধুয়ে নিলেই দূর হবে কাপের দাগ-ছোপ।

 আধা চামচ পাতিলেবুর রস আর লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ কাপের গায়ে ভালো করে বুলিয়ে নিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এক ঘণ্টা পর হালকা গরম জলে কাপ ধুয়ে নিলেই নিমেষে দূর হবে কাপের দাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত