প্রতিপক্ষের ভুট্টাক্ষেত নষ্ট করতে গিয়ে ১৯ জনের কারাদন্ড

আপডেট : ১৬ মে ২০২২, ০১:০৬ এএম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের পূর্ব কুঠিপাড়া গ্রামে পক্ষ ও প্রতিপক্ষের মধ্যে জমিসংক্রান্ত জেরে তুলকালাম ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের ভাড়াটে বাহিনী এসে অন্য পক্ষের ভুট্টার ক্ষেত তছনছ করার সময় গ্রামবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটার পর রাতে আটক ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়। ঘটনাস্থল থেকে ৯টি মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পার্বতীপুর মডেল থানার ওসি ইমাম জাফর জানান, কুঠিপাড়া গ্রামের মঞ্জুর হোসেনের সঙ্গে তার প্রয়াত বড় ভাইয়ের স্ত্রী লাবনী বেগমের জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে গত শনিবার বিকেল ৪টার দিকে মঞ্জুরের শ^শুরবাড়ি উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের একদল ভাড়াটে লাঠিয়াল বাহিনী লাবনী বেগমের ১৫ শতক ভুট্টাক্ষেত তছনছ করতে শুরু করলে গ্রামবাসী ও পাশর্^বর্তী শত শত লোকজন তাদের বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রাণ বাঁচাতে ভাড়াটে বাহিনী মঞ্জুর হোসেনের বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ জনতার রোষ থেকে তাদের উদ্ধার করে গভীর রাতে থানায় নিয়ে আসে। পরে রাত ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত মঞ্জুর হোসেনসহ ৩ জনকে ১ মাস ও ১৬ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা বলেন, ‘আটক ৩ জনকে ১ মাস ও ১৬ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় ৯টি মোটরসাইকেল উদ্ধার করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত