কুষ্টিয়ায় পিকআপের ধাক্কায় নববধূ নিহত, আহত ২

আপডেট : ১৭ মে ২০২২, ১১:৫১ এএম

কুষ্টিয়া মিরপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মেঘলা খাতুন (১৯) নামে মোটরসাইকেল আরোহী নববধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক আসাদুল এবং মেঘলা খাতুনের স্বামী মুহিদুল গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের পুটিমারি গ্রামের পুলপাড়া নামক স্থানে এই হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার পরিদর্শক গোলাম মোস্তফা জানান, ‘কুষ্টিয়া সদর উপজেলার ফকিরাবাদ গ্রামের মুহিদুল ইসলাম তার স্ত্রী মেঘলা খাতুনকে শ^শুরবাড়ি থেকে নিয়ে বন্ধু আসাদুলের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনার শিকার হন।

এ ঘটনায় গুরুতর আহত মুহিদুল ও তার বন্ধু আসাদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেঘলা খাতুনের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত