রাশিয়ার সীমান্তে দাঁড়িয়ে ইউক্রেনীয় বাহিনীর গর্জন!

আপডেট : ১৭ মে ২০২২, ০৮:২২ পিএম

গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন, গোটা ইউক্রেনকে ‘মুক্ত’ করবেন তারা। ক্রমে সেই লক্ষ্য থেকে সরে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে নজর দেয় রাশিয়া। এখন উত্তর-পূর্ব ইউক্রেনের দখলও হাতছাড়া হয়েছে মস্কোর। খারকিভ থেকেও পিছু হটেছে রুশ সেনারা।

সম্প্রতি একটি ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, খারকিভের রুশ সীমান্তে দাঁড়িয়ে ইউক্রেনীয় বাহিনীর গর্জন, ‘আমরা এখানে মিস্টার প্রেসিডেন্ট!’

এই মুহূর্তে একমাত্র মারিওপোল-সহ ডনবাস অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য দবি করেছেন, মারিওপোলও তিনি মুক্ত করবেন। তাকে সমর্থন করে ইউরোপ-আমেরিকা ও জি-৭-এর মতো ধনী দেশের গোষ্ঠীও জানিয়েছে, রাশিয়া যদি ইউক্রেনের সীমান্ত বদলের চেষ্টা করে, তারা তা মানবেনা।

রুশ সীমান্ত ঘেঁষা সুমি অঞ্চলেও মস্কোর হামলা বন্ধ হয়েছে বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন। রুশ আগ্রাসনের শুরু থেকে এই অঞ্চলটি ভয়ানক হামলার শিকার। ইউক্রেনের পশ্চিম অংশ এখন একেবারেই শান্ত। বহু অঞ্চলেই মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। একমাত্র ডনবাস (দোনেতস্ক ও লুহানস্ক) এলাকায় এখনও রয়েছে রুশ সেনারা।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কাল একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে ইউক্রেনে এ পর্যন্ত স্থলবাহিনীর এক-তৃতীয়াংশ হারিয়েছে রাশিয়া। বিপুল ক্ষয়ক্ষতি ও মৃত্যুর বোঝা মস্কোর ঘাড়ে। এমনকি রাশিয়া যা-ই দাবি করুক, পূর্ব ইউক্রেনেও তেমন অগ্রগতি হয়নি রুশ সেনাদের।

ব্রিটিশ মন্ত্রণালয় বলেছে, ‘রুশ বাহিনীর শক্তি ক্রমশ কমছে। নৈতিক দিক থেকেও তারা জোর পাচ্ছে না। বাহিনীর কর্মক্ষমতা কমেছে। কিছু ক্ষেত্রে এমন অবস্থা যে কোনও পরিবর্তিত ব্যবস্থা নেই রাশিয়ার হাতে। ফলে রুশ অভিযান ক্রমশ দুর্বল হয়ে পড়ছে’।

ব্রিটেনের গোয়েন্দা বাহিনীর দাবি, আগামী এক মাসে আরও পিছু হটতে বাধ্য হবে রাশিয়া। এ-ও শোনা গিয়েছে, মারিওপোলের আজভস্টাল কারখানার নীচে আটকে থাকা আহত সেনাবাহিনীকে উদ্ধারে ইউক্রেন সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রাশিয়া। যদিও এই পরিস্থিতিতেও রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। আজ তারা দাবি করেছে, কৃষ্ণসাগরে স্নেক আইল্যান্ডের কাছে ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান তারা গুলি করে নামিয়েছে। পূর্ব ইউক্রেনে মস্কোর ক্ষেপণাস্ত্র হানাও জারি রয়েছে।

আরও পড়ুন...

রাশিয়ার সীমান্তে ন্যাটো জোটের বিশাল সামরিক মহড়া

মারিওপোলের ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র

আহত শতাধিক ইউক্রেনীয় সৈন্যকে মারিউপোল থেকে উদ্ধার

‘খারকিভের রাশিয়া সীমান্ত দখলে নিয়েছে ইউক্রেনীয় সৈন্যরা’

ফিনল্যান্ডের ঘোষণার পর ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিল সুইডেনও

‘পুতিনকে ক্ষমতা থেকে সরাতে অভ্যুত্থানের প্রস্তুতি চলছে রাশিয়ায়’

ইউক্রেনের খারকিভে রুশ সেনারা পরাজিত হয়েছে: আইওডব্লিউ

ফাঁদে পড়ে শতাধিক সৈন্য ও যুদ্ধযান হারালো রুশ বাহিনী

কিয়েভের শহরতলিতে একের পর এক গণকবরের সন্ধান

ইউক্রেন কি রাশিয়ার গোয়েন্দা ডলফিনগুলোকে হত্যা করছে?

রাশিয়ার বিরুদ্ধে সুইডেন ও ফিনল্যান্ডের পাশে ব্রিটেন

রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলায় প্রথম রুশ নাগরিকের মৃত্যু

রাশিয়ার যুদ্ধ ব্যর্থ হচ্ছে, বিস্ফোরক মন্তব্য চীনা রাষ্ট্রদূতের

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধাপরাধের মামলা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত