বিচারকদের অপ্রয়োজনীয় বিদেশ সফরে প্রধান বিচারপতির মানা

আপডেট : ১৯ মে ২০২২, ০৮:০৯ পিএম

বিচারপ্রার্থীদের দ্রুত বিচারিক সেবা প্রদান এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব এড়াতে অধস্তন আদালতের বিচারকদের অপ্রয়োজনীয় বিদেশ সফর পরিহার করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, অধস্তন আদালতের বিচারকদের বিভিন্ন কারণ দেখিয়ে বিদেশ ভ্রমণের প্রবণতা বেড়েছে। বিচারপ্রার্থী জনগণের দ্রুত বিচারিক সেবা দেওয়ার উদ্দেশ্যে এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব এড়াতে অধস্তন আদালতের বিচারকদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ পরিহার করতে প্রধান বিচারপতি অভিপ্রায় ব্যক্ত করেছেন।

‘এমতাবস্থায়, অতীব প্রয়োজন ব্যতীত অধস্তন আদালতের বিচারকদের বিদেশ ভ্রমণের আবেদন না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত