যুক্তরাষ্ট্রের পুরুষ নারী ফুটবলারদের বেতনে সমতা

আপডেট : ১৯ মে ২০২২, ১১:০২ পিএম

যুক্তরাষ্ট্রে এখন থেকে পুরুষদের সমান বেতন পাবেন নারী ফুটবলাররা। দেশটির সকার ফেডারেশন এই ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে বুধবার। চুক্তির ফলে বেতন কাঠামো থেকে শুরু করে বিশ্বকাপসহ সব ধরনের প্রতিযোগিতায় ম্যাচ ফি, বোনাসসহ আনুষঙ্গিক অর্জিত অর্থের পরিমাণও সমান হবে। চুক্তিতে আরও নিশ্চিত করা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দল বরাবরের মতোই বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া দল হিসেবেই বিবেচিত হবে। যুক্তরাষ্ট্র ফুটবল প্রধান সিন্ডি পারলো কোনে বলেন, ‘এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফুটবল আমূল পাল্টে যাবে। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে এখানকার ফুটবলও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত