সীতাকুন্ড পৌরসভার ৫ ও ৮ নম্বর ওয়ার্ডে পাল্টা কমিটি ঘোষণা করেছে ‘আসলাম সমর্থক গ্রুপ’ নামে পরিচিত দলের একাংশ। গতকাল দুপুরে সীতাকুন্ড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মোজাহের উদ্দিন আশরাফ। এ সময় অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোজাহের উদ্দিন আশরাফ বলেন, একটি পক্ষ আসলাম চৌধুরীকে বাদ দিতে উঠেপড়ে লেগেছে। তিনি কারাগারে থাকার সুযোগ নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে তাকে বাদ দিয়েছে।
এর আগে পৌরসভার কয়েকটি ওয়ার্ডে দলের কমিটি ঘোষণা করে বর্তমান আহ্বায়ক কমিটি। তবে সেসব কমিটি গঠনতন্ত্র মেনে করা হয়নি বলে আসলাম সমর্থকদের অভিযোগ।
