আফগানিস্তানকে ১ কোটি টাকা অনুদান দেবে বাংলাদেশ

আপডেট : ২৩ মে ২০২২, ০১:৩০ এএম

আফগানিস্তানে বিরাজমান তীব্র খাদ্য ও অন্যান্য সংকটের পরিপ্রেক্ষিতে নগদ এক কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ অর্থ জাতিসংঘের অঙ্গসংস্থা ‘অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানেটিরিয়ান অ্যাফেয়ার্স’-এর তহবিলে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

বার্তায় আরও বলা হয়, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন, বাংলাদেশ সরকারের পক্ষে আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত ‘অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানেটিরিয়ান অ্যাফেয়ার্স’ বিশেষ তহবিলে অনুদানের অর্থ পাঠাবে এবং এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন আছে। বাংলাদেশের এ অর্থ জাতিসংঘের সংস্থাটির মাধ্যমে আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত