জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে (সম্মান) ভর্তি আবেদন শুরু

আপডেট : ২৩ মে ২০২২, ০১:৩২ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে। গতকাল রবিবার বিকেল ৪টা থেকে www.nu.ac.bd/admissions এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারছেন শিক্ষার্থীরা। আগামী ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে।

আগের বছরগুলোর মতো এবারও জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীরা কলেজ পছন্দের সুযোগ পাবেন। আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ৩ জুলাই থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ বা ২০১৯ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ এবং ২০২০ বা ২০২১ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত