ইউক্রেনের পূর্বাঞ্চলে সর্বাত্মক হামলা শুরু রাশিয়ার

আপডেট : ২৪ মে ২০২২, ১০:৪৩ পিএম

ইউক্রেনীয় সেনাদের ঘেরাও করতে গতকাল মঙ্গলবার ইউক্রেনের পূর্বাঞ্চলে সর্বাত্মক হামলা শুরু করেছেন রুশ সেনারা। এই হামলার ফলাফল ওই অঞ্চলে রুশ বাহিনীর সফলতা বা ব্যর্থতা নির্ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের ঠিক তিন মাস পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ভূগর্ভস্থ মেট্রো চালু করার পরিকল্পনা করছে কর্র্তৃপক্ষ। যেখানে হাজার হাজার বেসামরিক মানুষ কয়েক মাস ধরে টানা বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয় নিয়ে রয়েছেন।

যুদ্ধের সর্বশেষ পর্বের নির্ণায়ক লড়াইগুলো এখনো ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলেই চলছে। যেখানে মস্কো পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশ দনেতস্ক এবং লুহানস্কের দনবাস অঞ্চল দখলের চেষ্টা করছে এবং মূল পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে একটি এলাকায় আটকে রাখার চেষ্টা করছে। লুহানস্কের গভর্নর সেরহি গাইদাই বলেন, লিসিচানস্ক এবং সিভিয়েরোডোনেৎস্ককে ঘিরে ফেলতে শত্রুরা আক্রমণ চালাচ্ছে। যেখানে দুটি শহর এখনো ইউক্রেনের দখলে থাকা শেষ অঞ্চলগুলোর মধ্যে রয়েছে। তিনি বলেন, সিভিয়েরোডোনেৎস্কে আগুনের তীব্রতা কয়েক গুণ বেড়েছে। তারা শহরটিকে স্রেফ ধ্বংস করছে।

দনবাসে রয়টার্সের সাংবাদিকরা আরও পশ্চিমে বাখমুতে পৌঁছেছেন। তারা গতকাল সোমবার লাইসিচানস্কের দিকে মহাসড়কে তীব্র গোলাগুলি শুনেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত