প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

আপডেট : ২৯ মে ২০২২, ০২:২৪ এএম

গত ১৩ মে দৈনিক দেশ রূপান্তরের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘কারাগারে বসে হত্যার হুকুম’ শীর্ষক প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফুয়াদ ফয়সাল। প্রতিবাদলিপিতে তিনি দাবি করে বলেন, ‘প্রতিবেদনে আমাকে সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত উল্লেখ করা হয়েছে। যা সঠিক নয়। প্রতিবেদনের ওই অংশ ভিত্তিহীন।’

প্রতিবেদকের বক্তব্য : সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। আর যুবলীগ নেতা ফুয়াদ ফয়সালের বিরুদ্ধে পাওয়া অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত