জামিনের পর পলাতক জঙ্গি অবশেষে গ্রেপ্তার: এটিইউ

আপডেট : ২৯ মে ২০২২, ১০:২৪ পিএম

জামিনে ছাড়া পেয়ে আত্মগোপনে যাওয়া জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য হাফেজ মো. তরিকুল ইসলাম ওরফে রকিবুলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।  

রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রকিবুলের বাবার নাম মাওলানা ইসমাইল ওরফে ইসমাইল। বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জের জালিরচর গ্রামে।  

এটিইউ এর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান দেশ রূপান্তরকে জানান, গ্রেপ্তার রকিবুল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য থাকা অবস্থায় ২০১৬ সালে গ্রেপ্তার হয়। পরবর্তীতে জামিনে বের হয়ে দীর্ঘদিন রাজধানীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি মসজিদে ইমামতি করে এবং ২০২১ সালের আগস্ট মাসে সিদ্ধিরগঞ্জ, আটি হাউজিং এলাকায় একটি মহিলা মাদ্রাসায় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিল।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত