কুড়িগ্রামে বিড়ি শ্রমিককে কুপিয়ে হত্যা

আপডেট : ৩০ মে ২০২২, ০৫:২৬ পিএম

কুড়িগ্রাম পৌর শহরের জলিল বিড়ি ফ্যাক্টরিতে মাঈদুল ইসলাম বাপ্পি (২২) নামের এক বিড়ি শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই ফ্যাক্টরির শ্রমিক খোকন ইসলামের (২২) বিরুদ্ধে। 

নিহত বাপ্পি পৌরশহরের মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে। সে কুড়িগ্রাম মজিদা আর্দশ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

সোমবার (৩০ মে) বিকেলে শহরের জলিল বিড়ি ফ্যাক্টরির ভিতরে এঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, নিহত মাঈদুল ইসলাম বাপ্পি ও খোকন ইসলাম (২২) দুজনে জলিল বিড়ি নামের একটি ফ্যাক্টরিতে কাজ করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে খোকন নিহত মাঈদুলকে চুরি দিয়ে আঘাত করলেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত