একই স্থানে যুবদল ও ছাত্রলীগের সভা ১৪৪ ধারা জারি

আপডেট : ৩০ মে ২০২২, ১১:১৩ পিএম

একই স্থানে যুবদল-ছাত্রলীগ সভা আহ্বান করায় ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগাঁও মাঠ ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ জারি করেন ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান।

আদেশে উল্লেখ করা হয়, গতকাল বিকেল ৩টায় দানারহাট ঈদগাঁও মাঠে স্থানীয় যুবদল দ্বিবার্ষিক সম্মেলন আহ্বান করে। একই স্থানে একই সময়ে স্থানীয় ছাত্রলীগ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে সভার ঘোষণা দেয়। একই স্থানে দুটি দলের সভা আহ্বানে সংঘাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত