উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দের দাবি

আপডেট : ০২ জুন ২০২২, ০১:৪৮ এএম

আসন্ন বাজেটে কৃষি খাতে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ বরাদ্দসহ ১১ দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কৃষক-ক্ষেতমজুর-আদিবাসী সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন সার, বীজ, কীটনাশক, সেচ ও বিদ্যুৎসহ সব কৃষি উপকরণের দাম ক্রমাগত বাড়ছে। একশ্রেণির অসাধু ব্যবসায়ী সার, বীজ, কীটনাশকে ভেজাল দিয়ে মুনাফা লুটছে। কৃষক লাভজনক দাম তো দূরের কথা, ফসলের উৎপাদন খরচও তুলতে পারছেন না। ফলে ক্ষুদ্র কৃষক জমি হারিয়ে ভূমিহীন এবং মাঝারি কৃষক গরিব কৃষকে পরিণত হচ্ছেন। খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ফসল রক্ষায় প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা দিতে সরকার ব্যর্থ হচ্ছে দাবি করে তারা বলেন, সরকার উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশের ঢোল বাজাচ্ছে অথচ প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষায় কৃষককে আগাম আবহাওয়া সতর্কবার্তা দিতে পারছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত