ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ২০২২ সেমিস্টারের জন্য ১৫ দিনব্যাপী অ্যাডমিশন ফেয়ার গতকাল বুধবার শুরু হয়েছে। সাভারের আশুলিয়া মডেল টাউনে ইউনিভার্সিটির চত্বরে দুপুরে ফেয়ার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।
ইংরেজি, বিবিএ, আইন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং এসব বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রতি সেমিস্টারে এ অ্যাডমিশন ফেয়ার আয়োজন করা হয়। যেকোনো বিষয়ে ভর্তি ফির ওপর ৫০ শতাংশ ছাড় রয়েছে।
অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. আব্বাস আলী খান, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও অ্যাডমিশন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মাহফুজুর রহমান, রেজিস্ট্রার ড. আবুল বাশার খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
