হাটহাজারীতে পুড়ে মারা গেছেন পক্ষাঘাতগ্রস্ত

আপডেট : ০৫ জুন ২০২২, ০৩:০৩ এএম

হাটহাজারী পৌরসভার মোহাম্মদপুরের আজিজ উল্ল্যা মুন্সির বাড়িতে আগুন লেগে পুড়ে মারা গেছেন মোহাম্মদ ফোরকান (৪৫) নামে এক ব্যক্তি। তিনি পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) ছিলেন। গতকাল শনিবার ভোরের দিকে ওই বাড়িতে আগুন লাগে।

নিহত ফোরকান নাঙ্গলমোড়া ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর তিনি শ^শুরবাড়িতে বসবাস করে আসছিলেন। অগ্নিকা-ের খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তা নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পুড়ে মারা যান চলতে অক্ষম ফোরকান।  ক্ষতিগ্রস্ত পরিবারটির সদস্য মঞ্জুরুল আলম জানান, ছুটিতে দেশে আসা মধ্যপ্রাচ্যপ্রবাসী কয়েকজনের ভিসা-পাসপোর্ট, একটি মোটরসাইকেল, স্বর্ণালঙ্কার, টাকা, আসবাবসহ ঘরের সবকিছুই পুড়ে গেছে। তার দাবি, বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত