বাংলাদেশে দুর্ঘটনা যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘দুই-এক দিন পরপরই দুর্ঘটনা ঘটছে। এ কারণেই দুর্ঘটনা মানুষের কাছে স্বাভাবিক মনে হয়। দেশের কোথাও জবাবদিহি নেই। কারণ দলীয়করণের কারণে অযোগ্য ও অদক্ষরা গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে আছে।’
গতকাল সোমবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সীতাকুন্ডে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘সকল কাজই দুর্নীতির মাধ্যমে সম্পন্ন হয়, তাই জবাবদিহির কোনো সুযোগ থাকে না। এ কারণে কেউই দায়িত্ব পালনে সচেতন নয়। সরকার দুর্নীতি ও দলীয়করণ বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
