কক্সবাজারে ‘সাগর নিবাস’ উদ্বোধন সেনাপ্রধানের

আপডেট : ১২ জুন ২০২২, ১১:৫০ পিএম

পর্যটন নগরী কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়িতে ‘সাগর নিবাস’ রিসোর্টের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে নির্মিত পরিবেশবান্ধব এ রিসোর্ট উদ্বোধন করেন। এ সময় ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ফখরুল আহসানসহ সেনাসদর এবং রামু সেনানিবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সেনাপ্রধান প্রকল্পটি ঘুরে ঘুরে দেখেন এবং এর নির্মাণকাজের প্রশংসা করেন। তিনি রিসোর্ট চত্বরে একটি বৃক্ষও রোপণ করেন।

প্রকল্পটি পরিদর্শন শেষে সেনাপ্রধান বলেন, ‘বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর জেসিও (জুনিয়র কমিশন্ড অফিসার) এবং অন্যান্য পদবির সদস্যদের বিনোদনমূলক ভ্রমণের সুবিধার্থে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে “সাগর নিবাস” যাত্রা শুরু করল।’ এরপর সেনাপ্রধান ইনানী এবং মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়িতে সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত