লংকাবাংলা সিকিউরিটিজ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে লংকাবাংলার বিও অ্যাকাউন্ট থাকা একজন বিনিয়োগকারী মৃত্যু এবং স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে বীমা কভারেজ পাওয়ার যোগ্য হবেন। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য জীবন বীমা পলিসি বাংলাদেশে এটাই প্রথম।
লংকাবাংলা সিকিউরিটিজ গ্রাহকদের পক্ষ থেকে প্রিমিয়াম কভার করবে।
লংকাবাংলা সিকিউরিটিজের সিইও খন্দকার সাফফাত রেজা এবং চার্টার্ড লাইফের সিইও এস এম জিয়াউল হক উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে সোমবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
