দেশের ১০ নারী বিজ্ঞানী পেলেন আইসিডিডিআর,বি পুরস্কার

আপডেট : ১৫ জুন ২০২২, ০১:৪৭ এএম

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর.বি) দেশের ১০ নারী বিজ্ঞানীকে গবেষণা অনুদান দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং আইসিডিডিআর.বি উৎকর্ষের ৬০ বছর পূর্তি উপলক্ষে ৪ লাখ ডলার বা প্রায় ৩৫ কোটি টাকার সমপরিমাণ টাকায় ১০টি পুরস্কার প্রদান করা হয়েছে। আইসিডিডিআর.বির পাঁচজন এবং দেশের বিভিন্ন প্রান্তের পাঁচজন নারী বিজ্ঞানীকে সনদ ও ৩৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার আইসিডিডিআর.বির সাসাকাওয়া মিলনায়তনে ‘বাংলাদেশের নারী বিজ্ঞানীদের জন্য মুজিব শতবর্ষ স্বাস্থ্য গবেষণা অনুদান’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সনদ ও অনুদানের টাকা দেওয়া হয়। পুরস্কার বিজয়ীরা হলেনশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ডা. মোসাম্মৎ কামরুন নেসা, চট্টগ্রামের চেস্ট ডিজিজেস হসপিটালের ডা. তানজিলা করিম, বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের তাহমিনা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়াসিফা তাসনিম, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মোসাম্মৎ নুরজাহান খাতুন, আইসিডিডিআর.বি ডা. নওশিন পাপড়ি, ডা. শাহরিয়া হাফিজ কাকন, ডা. কামরুন নাহার কলি, ডা. নুরুন নাহার নায়লা ও গুলশান আরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত