ওমর সানীর চিঠি নিয়ে মন্তব্য ইলিয়াস কাঞ্চনের

আপডেট : ১৫ জুন ২০২২, ১২:৩১ পিএম

সম্প্রতি ডিপজলের ছেলের বিয়েতে ওমর সানী চড় মারেন জায়েদ খানকে। অভিযোগ আছে, জায়েদও পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন। সানীর দাবি, গত চার মাস ধরে মৌসুমীকে ডিস্টার্ব ও অসম্মান করছে শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

পরে পুরো বিষয়টি নিয়ে রবিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগ করেন ওমর সানী। এ নিয়ে সোমবার মুখ খুললেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

এ দিন নতুন চলচ্চিত্র ‘তালাশ’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তিনি।

সেখানে প্রশ্ন তোলা হলেও বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার নায়ক।

সবাইকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না। শুধু একটা কথাই বলবো, সমস্ত চলচ্চিত্র কর্মী ও শিল্পীদের কাছে আমার অনুরোধ, চলা-ফেরা, কথাবার্তা ও আচার-আচরণে আপনারা সংযত হন।’

এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে অভিনেতা জানান, সমিতির আগামী বৈঠকে ওমর সানীর চিঠি নিয়ে আলোচনা হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত