বিএনপির সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশ পুলিশের অনুমোদিত দু’জন বুদ্ধিজীবী ১. জাফর ইকবাল, ২. আনু মুহাম্মদ।
সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে রুমিন ফারহানা বুধবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেন।
রাজধানীর জুরাইন থেকে গত বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১টার দিকে অ্যাক্টিভিস্ট মোহাম্মদ মিজানুর রহমানকে ‘তুলে নেয়ার’ অভিযোগ করে তার পরিবার। প্রায় ছয় ঘণ্টা পর ডিবি কার্যালয় থেকে তিনি ছাড়া পান।
সেদিন কী ঘটেছিল এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মিজানুর।
তিনি বলেন, ‘ডিবি কার্যালয়ে জাফর ইকবাল ও আনু মুহাম্মদ এর সঙ্গে তুলনামূলক উদাহরণ দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করা হয় যে, জ্ঞানীরা এত কথা বলে না। সমালোচনা করতে হয় দায়িত্বের সঙ্গে ইত্যাদি’।
এর সূত্র ধরে রুমিন ফারাহান উক্ত মন্তব্য করেন। যা ফেসবুকে অনেকে শেয়ার দেন।
