রাগ সংযম করুন মীন, আত্মীয়ের প্রত্যাবর্তনে আর্থিক লাভবান কর্কট

আপডেট : ১৬ জুন ২০২২, ১০:১৩ এএম

মেষ : লগ্নপতির দশায় জাতকের ধনসম্পদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুবান্ধবের প্ররোচনায় এককভাবে কোনো ব্যবসায়ে সমগ্র অর্থ লগ্নি করবেন না।

বৃষ : পঞ্চমপতির দশায় বহুদিন পর পরিবারে সন্তানলাভের যোগ রয়েছে। তবে অশুভপ্রদের কারণে আগত সন্তানের শারীরিক সুস্থতার জন্য ডাক্তারের পরামর্শ নিন।

মিথুন : শুক্র ও শনি উভয় গ্রহই বলবান হওয়ার ফলে, জাতক যানবাহনাদিজনিত সুখ লাভের আশায় যন্ত্রশকট লাভের সম্ভাবনা রয়েছে। গৃহসুখও বৃদ্ধি পাবে।

কর্কট : রাশিকূটের কারণে স্ত্রীর পরিবারের পরবাসী কোনো আত্মীয়ের প্রত্যাবর্তনে আর্থিক লাভবান হতে পারেন। সম্পত্তির অংশ লাভ হতে পারে।                     

সিংহ : নক্ষত্রাঙ্ক অনুযায়ী গ্রহমৈত্রী দোষের কারণে পরিবারের সদস্যের তিরোধানের যোগ রয়েছে। বৃদ্ধাশ্রমে কেউ থাকলে দেখা করুন। না হলে আফসোস করবেন।

কন্যা : জন্মলগ্নে শুক্রের উপবেশনের ফলে নারী-পুরুষ জাতকের দক্ষিণাঙ্গে ক্ষতযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বয়স্কদের শরীরের সন্ধিস্থলে বেদনা জন্মাতে পারে।

তুলা : বর্তমানে জন্মলগ্নে বৃহস্পতি গ্রহের প্রভাবে নারী-পুরুষ দুই জাতকই আদিরসে আসক্ত থাকেন। এই আসক্তি অনেক সময় বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াতে পারে।

বৃশ্চিক : এ-সপ্তাহে আইন আদালতের দ্বারস্থ হওয়ার যোগ রয়েছে। শুক্লপক্ষের চতুর্দশী তিথির কারণে বিভিন্ন ঝামেলায় জড়াবেন। পারতপক্ষে ক্রোধ দমন করুন।

ধনু : জন্মলগ্নে চন্দ্রের বাসুকির দক্ষিণে অবস্থানের ফলে জাতক নিজ স্বার্থলাভের জন্য নিকট বন্ধুবান্ধবের বিরাগ ভাজন হবেন। আকস্মিক অর্থলাভ যোগ বিদ্যমান।

মকর : জাতক নিকট বিপরীত লিঙ্গের সাহায্যে জীবনে প্রভূত উন্নতি করবেন। অতিবিশ্বাস কোনো বিপদ এনে দিতে পারে।

কুম্ভ : অদিমিত্র গ্রহাদির পারস্পরিক অবস্থানের ফলে বিনাদোষে রাজরোষের সম্মুখীন হতে পারেন। পরবর্তীকালে অতিউচ্চ রাজকর্মচারীর সহযোগিতা পেতে পারেন।

মীন : জন্মলগ্নে মঙ্গলের উপবেশন থাকায় নারী ও পুরুষ জাতক ক্রোধে সংযম হারিয়ে ফেলেন। অনেকে বিচর্চিকা রোগে আক্রান্ত হতে পারেন। রাগ সংযম করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত