নিখোঁজের এক দিন পর জেলেদের জালে মাঝির লাশ

আপডেট : ১৭ জুন ২০২২, ১১:৩৭ পিএম

খুলনার রূপসা নদীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার-মাঝি মতি শিকদারের (৪৫) লাশ এক দিন পর উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বটিয়াঘাটা উপজেলার ১০ গেট এলাকার স্থানীয় জেলেদের জালে তার লাশ উঠে আসে। লাশ উদ্ধারের পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপসা নৌ-ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল মুন্নাফ বলেন, বৃহস্পতিবার রাতে বটিয়াঘাটা উপজেলার ১০ গেট এলাকায় জেলেরা মাছ ধরার জন্য নদীতে জাল ফেলে। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় এক জেলের জালে মতি শিকদারের লাশ ওঠে। এর আগে গত বুধবার বিকেলে বৃষ্টি ও বজ্রপাতের সময় পূর্ব রূপসা থেকে ২৫ যাত্রী নিয়ে ট্রলার-মাঝি মতি শিকদার নগরীর পশ্চিম রূপসা ঘাটের দিকে রওনা দেন। নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ তার ট্রলারের পাশে বজ্রপাত হয়। এসময় মতি মাঝি ও তার ছেলে রাকিব নৌকা থেকে নদীতে ঝাঁপ দেন। রাকিব সাঁতার কেটে পাড়ে পৌঁছাতে পারলেও মতি নিখোঁজ হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত