কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মেধাবী এই শিক্ষার্থীর অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মেহেদী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের বাসিন্দা। ২০২১ সালের ১০ অক্টোবর মেহেদীর শরীরে ব্লাড ক্যানসার শনাক্ত হয়। যার চিকিৎসার জন্য প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন ছিল।
মেহেদীর বাবা জানান, অনেক চেষ্টার পরও আমরা মেহেদীকে বাঁচাতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং মেহেদীর সহপাঠীদের কাছে আমরা
কৃতজ্ঞ। আমি সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।
