সফিউদ্দীনের জন্মশতবর্ষে প্রদর্শনী ও ছাপচিত্র উৎসব

আপডেট : ১৮ জুন ২০২২, ০৫:৩৪ এএম

চিত্রকর সফিউদ্দীন আহমেদের জন্মশতবর্ষ উদযাপনে যৌথভাবে প্রদর্শনী ও ছাপচিত্র উৎসবের আয়োজন করেছে ধানম-িতে সফিউদ্দীন শিল্পালয় ও গ্যালারি চিত্রক। ২৩ জুন পথিকৃৎ এ চিত্রশিল্পীর শততম জন্মবর্ষ। এ উপলক্ষে সফিউদ্দীন আহমেদের চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে গ্যালারি চিত্রকে। অন্যদিকে সফিউদ্দীন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে ছাপচিত্র উৎসব।

গতকাল শুক্রবার গ্যালারি চিত্রকে এই প্রদর্শনী ও উৎসবের উদ্বোধন হয়। ৩০ জুন পর্যন্ত চলবে প্রদর্শনী ও উৎসব। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে স্থাপন পেয়েছে দুর্লভ কিছু শিল্পকর্মও। সব মিলিয়ে বাছাই করা ৫৫টি চিত্রকর্মের সম্মিলন ঘটেছে এ আয়োজনে। অন্যদিকে সফিউদ্দীনের ছাত্রসহ তরুণ শিল্পীদের ছাপচিত্রের সমাবেশ ঘটেছে উৎসবে। তিন শতাধিক ছাপচিত্রে সাজানো এ আয়োজনে যুক্ত হয়েছে প্রখ্যাত শিল্পীদেরও কাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত