সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২২, ০২:২৫ পিএম

চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলার গন্ডামারায় র‌বিবার সকালে বজ্রপাতে মো. দিদার নামে এক ব‌্যক্তির মৃত্যু হ‌য়ে‌ছে ।

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা যায়, গন্ডামারা ইউ‌নিয়‌নের প‌শ্চিম বড়‌ঘোনা এলাকার বাড়ির প‌শ্চি‌মে ব‌ঙ্গোপসাগ‌রে র‌বিবার সকালে মাছ ধরতে যান দিদার। সেখানে বজ্রপাতে তার মৃত্যু ঘটে।

রবিবার বিকেলে তা‌র জানাজা শে‌ষে পারিবারিক কবরস্থানে দাফন করা হ‌বে ব‌লে পারিবারিক সু‌ত্রে জানা যায়।

বজ্রপাতের শিখার দিদার মুক্তি‌যোদ্ধা মৃত কা‌শেম আলীর ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত