প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মেয়াদ ২ বছর বাড়ল

আপডেট : ২০ জুন ২০২২, ০২:০৭ এএম

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়িয়ে গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে সরকারের সচিব পদমর্যাদা ও বেতনক্রমে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ইহসানুল করিমের চুক্তির মেয়াদ তার আগের চুক্তির ধারাবাহিকতায় ১৮ জুন অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বাড়ানো হলো।

এর আগে ২০১৫ সালের ১৫ জুন ইহসানুল করিমকে এক বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়। ২০১৬ সালের ১৬ জুন তার চুক্তির মেয়াদ তিন বছর বাড়ানো হয়।

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার টানা তৃতীয়বার ক্ষমতা গ্রহণের পর ২০১৯ সালের ১০ জুন তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। এবার বাড়ানো হলো দুই বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত