বাসের ধাক্কায় ছাত্র আহত: উত্তরায় শিক্ষার্থীদের ৩ ঘণ্টা সড়ক অবরোধ

আপডেট : ২০ জুন ২০২২, ০৮:২১ পিএম

বাসের ধাক্কায় ছাত্র আহতের ঘটনায় রাজধানীর উত্তরায় প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

সোমবার বিকেল ৪টা থেকে ‘নিরাপদ মহাসড়ক ও নিরাপদে রাস্তা পারাপারের’ দাবিতে উত্তরা হাউজ বিল্ডিংয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এদিকে, হঠাৎ করে মহাসড়ক অবরোধ করায় বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যেতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, রবিবার উত্তরা-আবদুল্লাহপুর সড়কে এনা পরিবহনের বাস মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র সাদকে ধাক্কা দেয়। এতে তার বাম পা ভেঙে যায়। সাদের সাদের চিকিৎসার ব্যয়ভার বহনের দাবি জানিয়েছেন সড়ক অবরোধকারী শিক্ষার্থীরা।

উত্তরা ট্রাফিক পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুল আলম দেশ রূপান্তরকে জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। তাদের এই অবরোধের ফলে উত্তরা থেকে বনানী, কাকলি অন্যদিকে বাড্ডা পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

তিনি বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তিনি আরও জানান, শিক্ষার্থীরা বিকেল চারটা থেকে সাতটা পর্যন্ত সড়কে অবস্থান করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত