ডায়মন্ড ওয়ার্ল্ড ‘গর্বিত বাবা অ্যাওয়ার্ড’ পেলেন ২৫ ভাগ্যবান বাবা

আপডেট : ২১ জুন ২০২২, ১২:৫২ এএম

দেশে প্রথমবারের মতো গর্বিত বাবা ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ জন বাবাকে সম্মানিত করা হয়েছে। রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বল রুমে রবিবার বাবা দিবসে ভাগ্যবান বাবাদের সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য জনাব মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ এবং পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর চৌধুরী নাফিজ সারাফাত।

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের পর স্বাগত বক্তব্য রাখেন গর্বিত বাবা ফাউন্ডেশনের সেক্রেটারি মেহেদী হাসান।

তিনি বলেন, সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ‘আন্ডারস্টান্ডিং ড্যাড’ এবং ‘বাবাকে জানো’ প্রোগ্রাম চালু থাকবে। ‘বাবা’ নামে একটি ত্রৈমাসিক ম্যাগাজিন বের করা হবে। যেখানে থাকবে ছবি, চিত্রাঙ্কন, স্মৃতিকথা, ছোট গল্প ও কবিতা।

মেহেদী হাসান আরও বলেন, সংগঠনটির বড় একটি স্বপ্ন আছে, তারা একটি ‘আনন্দ আশ্রম’প্রতিষ্ঠা করবে। বৃদ্ধ বাবারা যাতে শেষ দিনগুলি সুন্দরভাবে আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করতে পারেন, তার জন্য সকল প্রকার ব্যবস্থা থাকবে।   

এরপর দেশ সেরা খুদে শিল্পী জাইমা নূর বাবাকে নিয়ে গানটি পরিবেশন করেন। শান্তা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বাবাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া বাবাদের উত্তরীয় পরিয়ে দেন বিশেষ অতিথিরা।

গর্বিত বাবা ফাউন্ডেশনের সভাপতি দিলীপ কুমার আগারওয়ালা বলেন, আপনারা আমাদের সাথে থাকুন, সমর্থন দিন। এই সাংগঠনকে আমরা অনেক দূর নিয়ে যাব।

অনুষ্ঠানে ড. চৌধুরী নাফিজ শারাফাতের বাবা শারাফাত হোসেন চৌধুরীকে বিশেষ অ্যাওয়ার্ড দেয়া হয়। এছাড়া অন্যান্য অ্যাওয়ার্ড প্রাপ্ত বাবারা হলেন- দিলীপ কুমার আগারওয়ালার বাবা অমিও কুমার আগারওয়ালা, সামাউন আহমেদ মৌসুমীর বাবা বশির আহমেদ, কাওসার আহমেদের বাবা আলী আকবর, সালাউদ্দিন চৌধুরীর বাবা আব্দুল আজিজ চৌধুরী, হাবিব ওয়াহিদের বাবা ফেরদৌস ওয়াহিদ, বিদ্যা সিনহা শাহা মিমের বাবা বিরেন্দ্র নাথ শাহা, বাপ্পি চৌধুরীর বাবা ননী গোপাল শাহা, ড. গোলাম মাহমুদুর রায়হানের বাবা আতাউর রহমান, কিশোর কুমার দাসের বাবা হরিপদ দাস, মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা, জয় ই মামুনের বাবা গাজী আবদুল লতিফ, তৌহিদ আফিদ্রীর বাবা নাসির উদ্দিন সাথী, অমিত কুমার পাল  ও মৃণাল কুমার পালের বাবা উত্তম কুমার পাল, শরিফা চৌধুরীর বাবা আব্দুল গাফফার চৌধুরী, আবদুল্লাহ আল মামুনের বাবা বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, ড. মোহাম্মদ আসাদুজ্জামানের বাবা আজিজুল হক, শাকিল আহমেদ ভাস্কর ও ইঞ্জি. শাহরির আহমেদ শিল্পীর বাবা সিরাজউদ্দিন আহমেদ, দিলশাদ নাহার কনার বাবা দৌলত উল্লাহ, আবু সায়েমের বাবা আলমগির হোসেন, রুকন উল হাসানের বাবা নজরউদ্দিন, পানি সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামিমের বাবা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মো. আবুল হাশেম মিয়া, তাহসান রহমান খানের বাবা সানাউর রহমান খান, সিয়াম আহমেদের বাবা এড. নাসির উদ্দিন আহমেদ, রেদওয়ান রনির বাবা জনাব রজব আলী।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত