আপনার ভাগ্য

স্ত্রীর প্ররোচনায় পা বাড়াবেন না ধনু, সুশিক্ষিত জীবনসঙ্গী পেতে পারেন মকর

আপডেট : ২১ জুন ২০২২, ০৯:০২ এএম

যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতি ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্যমতে) রাশিফল লেখা হলো।

মেষ : (২১ মার্চ-২০ এপ্রিল) রবি নক্ষত্র রাহুর মধ্যাহ্নে অবস্থানের ফলে জাতকের বিদেশযাত্রার অনুমতি পাওয়ার সমস্যা দূর হবে। প্রবাসী বন্ধুও সাহায্য লাভ করবে।

বৃষ : (২১ এপ্রিল-২০ মে) শনি গ্রহের চন্দ্রবলয়ে অবস্থানের ফলে পুরনো প্রেমিকার চিত্র আপনার স্মৃতিপটে দৃশ্যমান হবে। প্রথম মিলনের স্মৃতির বেদনার কষ্ট পেতে পারেন।

মিথুন : (২১ মে-২০ জুন) পরিবারের শত বছরের অ্যান্টিক দ্রব্যাদি আপনার গাফিলতির কারণে বিনষ্ট হওয়ার যোগ রয়েছে। পরিবারের প্রবীণ সদস্যদের মতামত নিন ও সতর্ক থাকতে হবে।

কর্কট : (২১ জুন-২০ জুলাই) দ্বিতীয়পতি উচ্চাংশে অবস্থানের ফলে ছোটবেলার হারানো আত্মীয়ের সঙ্গে হঠাৎ মিলন ঘটবে। পিতা-মাতার দোয়ায় পরিবারে শান্তি ফিরবে।

সিংহ : (২১ জুলাই-২০ আগস্ট) পরশুরামের ক্রোধের ন্যায় শনিগ্রহের প্রভাবে ত্রিপায় চক্রের বলয়ে আপনার অবস্থানের ফলে জায়গা-জমির মামলায় জড়িয়ে পড়বেন। তবে সমস্যার সমাধান হবে।

কন্যা : (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) কোষ্ঠী গণনায় বুধের ত্রিংশাংশে কন্যা রাশির অবস্থানের ফলে মাদক ব্যবসায় জড়িয়ে পড়বেন। তবে রাজসেনাপতির হস্তক্ষেপে বিপদমুক্ত হবেন।

তুলা : (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) জাতকের বিদেশে অবস্থানরত কোনো নিকটাত্মীয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে বুধ ও শনির প্রভাবে। সঠিক সিদ্ধান্ত নিন।

বৃশ্চিক : (২৩ অক্টোবর-২০ নভেম্বর) কর্মক্ষেত্রে সুনাম অর্জন হবে। তবে সঠিক পারিশ্রমিক না পাওয়ার সম্ভাবনা রয়েছে। জন্ডিস থাকার সম্ভাবনা রয়েছে। যৌন চাহিদা থেকে সাবধান।

ধনু : (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) জাতকের সম্পত্তির দলিল-দস্তাবেজ আইনজ্ঞ দ্বারা যাচাই করুন। স্ত্রীর প্ররোচনায় পা বাড়াবেন না। আবেগ পরিত্যাজ্য। সতর্ক থাকতে হবে।

মকর : (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) প্রেমিকার নির্জীবতার ফলে বিবাহ না হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ কোনো বৈদেশিক বাণিজ্য হতে পারে। সুশিক্ষিত জীবনসঙ্গী পেতে পারেন।

কুম্ভ : (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) এ সপ্তাহে বিবাহ যোগ রয়েছে। পুরনো প্রেমিকার সঙ্গে সম্পর্কের টানাপড়েনে বিব্রত না হয়ে পরিবারের প্রবীণদের পরামর্শ নিন। পরিবারে ঝামেলা হতে পারে। পরিবারের সব সদস্যকে সাবধান থাকতে হবে।

মীন : (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) ‌‌শনির প্রভাবে আর্থিক চাপের সম্ভাবনা রয়েছে। কন্যার পরামর্শ গ্রহণে পিতা মামলায় জড়িয়ে পড়বেন এবং বৈদেশিক বাণিজ্যের সম্ভাবনা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত