রাজবাড়ীতে পাটক্ষেতে মাদ্রাসা ছাত্রের বিক্ষত মরদেহ

আপডেট : ২৬ জুন ২০২২, ১১:২৭ এএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পাটক্ষেত থেকে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাদ্রাসা ছাত্রের নাম বাদল মোল্লা। তিনি নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের হুমায়ুন মোল্লার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, জাহিদ হোসেন নামে একজন ঘাস কাটতে গিয়ে রবিবার সকালে বাদলের মরদেহ দেখতে পান। তখন স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

জানা যায়, গতকাল শনিবার বিকেল থেকে বাদলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মরদেহের গোপনাঙ্গ কাটা রয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনা শোনার সাথে সাথেই পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করার কাজ শুরু করে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত