সয়াবিন তেলের দামে সুখবর আসতে পারে: বাণিজ্যসচিব

আপডেট : ২৬ জুন ২০২২, ১২:৪৫ পিএম

আগামী দুই একদিনের মধ্যে সয়াবিন তেলের দামে একটা সুখবর আসতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।

তিনি বলেছেন, তেলের দামের ক্ষেত্রে আগামী দুই একদিনের মধ্যে একটা সুখবর আসতে পারে। আশা করছি, তেলের দাম কমবে। এখন সেই হিসাব-নিকাশ করা হচ্ছে।

আজ রবিবার (২৬ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্টারিয়াল কনফারেন্স উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাণিজ্যসচিব বলেন, ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানাবে। তারপর আমরা জানাতে পারবো, কত টাকা কমবে। তবে বলা যায় যে, তেলের দাম কমবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত