ছয় টাকা কমে লিটার প্রতি সয়াবিন তেল সোমবার থেকে ১৯৯

আপডেট : ২৬ জুন ২০২২, ০৭:৩৪ পিএম

সয়াবিন তেল প্রতি লিটারের দাম ছয় টাকা কমিয়ে ১৯৯ নির্ধারণ করেছে সরকার। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার প্রেক্ষিতে দেশের বাজারে দাম কমানোর সিদ্ধান্ত হয়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে রবিবার নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে এ দাম কার্যকর হবে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানফেকচারার্স এসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন দাম নির্ধারণের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত