যারা ক্রিকেটের নিয়মিত খোঁজখবর রাখেন, তারা হয়তো ইতোমধ্যে বিস্ময়কর ক্যাচটি দেখে ফেলেছেন। কীভাবে ঝাঁপ দিয়ে এক হাতে ক্যাচটি লুফে নিলেন তিনি!
আইসিসিও আশ্চর্য এমন ক্যাচ দেখে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে তার একটি ভিডিও পোস্টও করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ের ‘বি’ লিগে কেনিয়ার বিপক্ষে ৭ উইকেটে জিতেছে উগান্ডা। ছোট দলের লড়াই কে বা দেখে তেমন! তবে ম্যাচটি আলোচনায় উঠে এলো এক ক্যাচের কারণে।
উগান্ডার ৪১ বছর বয়সী ফ্রাঙ্ক এনসুবুগা মনে করিয়ে দিলেন জন্টি রোডস-এবিডি ভিলিয়ার্সের মতো তারকা ফিল্ডারদের। কেনিয়ার ১৮তম ইনিংসে পেছন থেকে দৌড়ে ঝাঁপ দিয়ে বাউন্ডারির কাছে এক হাতে ক্যাচ লুফে নেন তিনি। বাতাসে শরীর ভাসানো এমন ক্যাচ দেখে আশ্চর্য হয়ে যান মাঠের দর্শক, ধারাভাষ্যকাররাও। সতীর্থরা ছুটে আসেন ফ্রাঙ্ককে অভিনন্দন জানাতে।
