সীমিত গন্ডির মধ্যে থাকলে চিন্তার বিকাশ হয় না। মানুষের জ্ঞানের বিস্তার লাভ করতে বিতর্কের মধ্যে থাকতে হবে। যুক্তি সত্যকে প্রতিষ্ঠা করে। এ জন্য আমাদের তরুণ প্রজন্মকে আধুনিক চিন্তার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ডিবেট প্রোগ্রামগুলোতে বেশি বেশি অংশ নিতে হবে।
ফরিদপুরে দুদিনব্যাপী দ্বাদশ জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর খনিজ ও জ¦ালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী। ফরিদপুরের কবি জসীমউদ্্দীন হলে গত শুক্রবার শুরু হয়ে গতকাল শনিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ বিতর্ক উৎসব। ফরিদপুর ডিবেট ফোরামের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার, সাবেক সচিব আক্তার হোসেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, কবি জসিমউদ্দীনের মেয়ে আসমা তৌহিদ প্রমুখ।
