দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

পানি নিষ্কাশন ড্রেন নির্মাণ কাজ শুরু

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০২:১৯ এএম

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে অয়েল হেড ডিপোর সামনে জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে ড্রেনের পানি নিষ্কাশনের লক্ষ্যে দিনাজপুর সড়ক ও জনপদ অধিদপ্তর এ ড্রেন নির্মাণকাজ শুরু করেছে।

গত ২৫ মে বুধবার দৈনিক দেশ রূপান্তরে তিনের পাতায় ‘পার্বতীপুর তেল ডিপোর সামনে জলাবদ্ধতা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর পানি নিষ্কাশনের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে দিনাজপুর সড়ক ও জনপদ অধিদপ্তর উপবিভাগীয় প্রকৌশলী মো. কামরুল হাসান সরকার গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘জরুরি ভিত্তিতে জনস্বার্থে কোনো স্টিমেট নেই। তারপর জুলাই মাসে ১৫ মিটার পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণকাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, রংপুর বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নর প্রধান কার্যালয়ে হাঁটুপানি ও পার্শ্ববর্তী বাসাবাড়িতে পানি নিষ্কাশনে আরও ১১ মিটার ড্রেন নির্মাণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত