ঢাকার দোহার উপজেলার রাইপাড়া এলাকার আদম ভূঁইয়ার বসতবাড়ি থেকে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, হেরোইন ও ইয়াবাসহ মো. রিয়াদ ও মো. সিজান নামে দুই সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দোহার থানার পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রাইপাড়া এলাকার আদম ভূঁইয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ৩০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ।
গ্রেপ্তারকৃত রিয়াদ উত্তর রাইপাড়া এলাকার আবদুস সালামের ও সিজান একই এলাকার বাবুল খানের ছেলে।
