প্রতারণার মামলায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাশকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর ধানম-ির এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কলাবাগান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিলন হোসেন দেশ রূপান্তরকে বলেন, আদালতে করা একটি প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সুদীপ্ত কুমার দাশকে তার বাসা থেকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
